দুই বছরে দেশে ফিরেছেন সাড়ে ৪ লক্ষাধিক প্রবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৭:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:২৫

গত দুই বছরে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন ৪ লাখ ৬৬ হাজার প্রবাসী। ফেরার তালিকায় প্রথমেই আছেন চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা, তাদের সংখ্যা এক লাখ ৫৪ হাজার। ফেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ঢাকা বিভাগের বাসিন্দারা, তাদের সংখ্যা এক লাখ ৩২ হাজার।

পরিসংখ্যান ব্যুরোর জনশুমারির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে এখন ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ গেছেন চট্টগ্রাম বিভাগ থেকে। সবচেয়ে কম মানুষ গেছেন রংপুর বিভাগের। প্রতিবেদন অনুসারে, বিদেশে অবস্থান করছেন চট্টগ্রাম বিভাগের প্রায় ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগের ১৪ লাখ ৩১ হাজার, তৃতীয় অবস্থানে সিলেট বিভাগের ৫ লাখ ৭৩ হাজার মানুষ। সবচেয়ে কম বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন রংপুর বিভাগের, মাত্র এক লাখ ১৫ হাজার। এরপর ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫৪ হাজার মানুষ প্রবাসে আছেন।

উল্লেখ্য, দেশে ষষ্ঠ জনশুমারি হয় গত বছর ১৫ জুন থেকে ২১ জুন। বিবিএসের চূড়ান্ত হিসাবে বলা হয়, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। এর মধ্যে নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ, পুরুষ ৮ কোটি ৪১ লাখ।

তবে এই জনশুমারি প্রতিবেদনের ক্ষেত্রে খেয়াল রাখার একটি বিষয় আছে বলে উল্লেখ করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপংকর রায়। তিনি বলেন, ‘যখন শুমারি হয়েছিল, তখন পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করা হয়েছিল— ছয় মাস আগে কেউ বিদেশ গেছেন কিনা। এখানে শুধু তাদের তথ্য নেওয়া হয়েছে।’

প্রতিবেদন প্রকাশকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘গত বছরের জুন মাসে যখন শুমারি হয়, তার ছয় মাস আগে যারা প্রবাসে গেছেন, শুধু তাদের তথ্য নেওয়া হয়েছে। এর আগে যারা বিদেশে গেছেন, তাদের তথ্য এই প্রতিবেদনে আসেনি।’

/ইউআই/ এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি