বাংলাদেশ থেকে আরও ব্যান্ডউইথ নিতে চায় সৌদি আরব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৩

বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আরও ব্যান্ডউইথ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে সৌদি আরবে ৬৫০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি হচ্ছে। 

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি টেলিকমের সঙ্গে বিটিসিএল’র ভয়েস কল বিনিময়ের পরিমাণ আরও বৃদ্ধি, বাংলাদেশ থেকে সৌদি আরবে ব্যান্ডউইথ রফতানির পরিমাণ বাড়ানো, সৌদি পোস্ট ও ডাক অধিদফতর যৌথ উদ্যোগ গ্রহণের মা‌ধ্যমে ডাক পরিষেবাকে নতুন মাত্রায় উন্নীত করা এবং আইসিটি পণ্য রফতানি বৃদ্ধিসহ টেলিকম ও আইসিটি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ শিক্ষা সহযোগিতা, স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিকস, সেমিকন্ডাক্টর ও ন্যানো প্রযুক্তির নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত  ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে। আগামীতেও তা অব্যাহত থাকবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই