দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর পাঁচ কর্মদিবসের মধ্যে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির সবগুলো গঠন করা হয়েছে। একাদশ সংসদে প্রথম ১০ কার্যদিবসের মধ্যে সবগুলো কমিটি গঠন করা হয়েছিল।
টানা চার মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এর মধ্যে গত মেয়াদে মন্ত্রিসভায় থাকলেও এবার বাদ পড়েন ১৫ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী ও দুই জন উপমন্ত্রী। এরমধ্যে ১৩জন বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন।
গত ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর চার দিন বিরতির পর গত রবিবার (৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় বৈঠকে সংসদীয় কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার পর্যন্ত সংসদের ৩৮টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। বুধবার বাকি ১২টি সংসদীয় কমিটি গঠন করা হয়। শেষদিনে গঠন করা কমিটিগুলোর মধ্যে পাঁচটি কমিটিতে সভাপতির পদ পেয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদ্য সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ কে আব্দুল মোমেন। সরকারের গত মেয়াদে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এবার মন্ত্রিসভা থেকে তিনি বাদ পড়েন।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মন্ত্রিসভায় তিনি ছিলেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বীর বাহাদূর উ শৈ সিং আওয়ামী লীগ সরকারের গত মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সরকারের গত মেয়াদে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন শরীফ আহমেদ। সরকারের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আ হ ম মুস্তফা কামালকে অর্থ, এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়। তারা আওয়ামী লীগের গত মেয়াদে ওই দুই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তার আগের দিন সোমবার টিপু মুনশিকে বাণিজ্য, আব্দুর রাজ্জাককে কৃষি, শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং জাহিদ আহসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে তারা চার জন ওই চার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগের দিন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয় ওই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) গঠন করা কমিটিগুলোর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী কেরামত আলী। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন জাসদের হাসানুল হক ইনু। এবার তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমদ। গত সংসদেও তিনি এই কমিটির সভাপতি ছিলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু্ক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী নাবিল আহমেদ। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন এ কে এম রহমতুল্লাহ। তিনি এবার নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান। গত সংসদে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।
কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কামরুল ইসলাম। তিনি গত সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদূীয় কমিটির সভাপতি ছিলেন। বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
৩০ জানুয়ারি থেকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বুধবার পর্যন্ত মোট কার্যদিবস ছিল পাঁচটি। সংসদীয় কমিটি গঠনের কাজ শুরু হয় দ্বিতীয় কার্যদিবস থেকে।
আরও পড়ুন-
- সাবেক অর্থমন্ত্রী হলেন সংসদীয় কমিটির সভাপতি
- সাবেক পরিকল্পনামন্ত্রী হলেন সংসদীয় কমিটির সভাপতি
- মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি: প্রথমবারের মতো কমিটির সভাপতি হলেন মাহফুজুর রহমান মিতা
- বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জিয়াউর রহমান
- ফজলে করিম চৌধুরী ফের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি
- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল হক
- লাইব্রেরি কমিটিতে শামসুল হক টুকু
- পিটিশন কমিটির সভাপতি শিরীন শারমিন চৌধুরী
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে যে ৯ জন
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
- কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা যারা
- টিপু মুনশিকে সভাপতি করে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য যারা
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ৯ জন
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যারা রয়েছেন
- ৮ সদস্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
- সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
- ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে যারা আছেন
- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ
- যুব ও ক্রীড়ার সংসদীয় কমিটিতে মাশরাফি ও সাকিব
- প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইলিয়াস মোল্লাহ
- সংসদে ১৪ সদস্যের কার্য উপদেষ্টা কমিটি গঠন
- দ্বাদশ সংসদ: সরকারি প্রতিষ্ঠান কমিটিতে ৮ জন
- ৯ সদস্যের অনুমিত হিসাব কমিটি গঠন
- ৯ সদস্যের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন
- বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন
- শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে আমির হোসেন আমু
- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান
- সংসদীয় কমিটির সভাপতি হলেন কাজী নাবিল আহমেদ
- ৯ জনকে নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি
- সাবেক মন্ত্রীকে সভাপতি করে প্রবাসীকল্যাণ সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন
- আগের সভাপতিকে নিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত নতুন সংসদীয় কমিটি









