সংসদীয় কমিটির সভাপতি হলেন কাজী নাবিল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১১

সংসদীয় কমিটির সভাপতি হলেন যশোর-৩ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি কাজী নাবিল আহমেদ। তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। টানা তিনবারের নির্বাচিত এই এমপি গত সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিসহ একাধিক কমিটির সদস্য ছিলেন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে বুধবার (৭ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এ কমিটির অন্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জুনাইদ আহমেদ), আওয়ামী লীগ দলীয় এমপি বি এম কবিরুল হক (নড়াইল-১), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), আবুল কালাম আজাদ (রাজশাহী-৫), মাহবুব উর রহমান (চট্টগ্রাম-১), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল্লাহ নাহিদ নিগার (গাইবান্ধা-১), আওয়ামী লীগের আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (মেহেরপুর-২) ও স্বতন্ত্র সংসদ সদস্য সিদ্দিকুল আলম (নীলফামারী-৪)।

আরও পড়ুন...

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে মালদ্বীপের হাইকমিশনারকে স্পিকারের আমন্ত্রণ
স্লোভেনিয়ার কোম্পানিকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ স্পিকারের
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক