বাংলাদেশের উন্নয়ন পশ্চিমে কিছু সমস্যা তৈরি করেছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৫

বাংলাদেশ বৈশ্বিক স্তরে উন্নীত হওয়ায় পশ্চিমা বিশ্বের মধ্যে একটা সমস্যা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ‘বাংলাদেশের স্ট্যাটাস যখন গ্লোবাল স্টেজে পরিণত হচ্ছে—তখন পাশ্চাত্যের মধ্যে কিছু একটা সমস্যা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার একজন নেতৃত্ব কীভাবে এত শক্তিশালী হয়ে উঠছেন। কীভাবে একটি দেশকে একটি ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যাচ্ছেন। তখন বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি।’

রবিবার (১১ ফেব্রুয়ারি) সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল—ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘প্রধানমন্ত্রী অবিশ্বাস্য গোল সেট করেন এবং তা বাস্তবায়ন করেন। এসব দৃশ্যমান উন্নয়ন ছাড়াও আমাদের অদৃশ্য যে উন্নয়ন হয়েছে, তা হলো আমাদের সাহস। আমাদের সাহস অনেক বেড়ে গেছে। স্বপ্ন দেখার দুঃসাহস বেড়ে গেছে। বিশ্বকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছি যে আমরা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করতে পারি। আমাদের নদীর তলদেশে টানেল আছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের স্ট্যাটাস পরিবর্তন করে দিয়েছেন। দেশকে তিনি গ্লোবাল স্ট্যাটাসে নিয়ে গেছেন। বাংলাদেশের স্ট্যাটাস যখন গ্লোবাল স্টেজে পরিণত হচ্ছে—তখন পাশ্চাত্যের মধ্যে কিছু একটা সমস্যা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার একজন নেতৃত্ব এত শক্তিশালী হয়ে উঠছেন। কীভাবে একটি দেশকে একটি ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যাচ্ছেন। তখন বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি। এখন তারা নিয়ে আসে অন্যান্য বিষয়। যেহেতু দারিদ্র্য বিমোচন হয়ে যাচ্ছে, শিক্ষার হার বেড়ে যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে; তারা নিয়ে আসছে ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এসব বিষয়। আমরা যদি এখানেও দেখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর সবই নিশ্চিত করেছেন।’

সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের সিভিল সোসাইটি সরকারের অগ্রগতি সামনে আনে না। বৃহত্তর পরিসরে সরকারের অর্জন ঢেকে রেখে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সরকারকে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের এই তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এক ধরনের লড়াই আছে। এটি চলবে। সেখানে আমরা জয়ী হবো।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি