সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১৫:০১ আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৫:০১

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি এ আবেদন করেন। আদালত বাদী জবানবন্দি গ্রহণ শেষে আদেশ অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী হিরো আলম নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, গত বছর ১৭ জুলাই সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন। পরে বিকাল সাড়ে ৩টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। প্রায় ৪০ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে পাঁচ-ছয় জন সহযোগীসহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাত ১৫-২০ জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। মারধরের এক পর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাত একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। এর মধ্যে আরেক জন এসে তলপেটে লাথি মারলে তিনি রাস্তায় পড়ে যান।

আরও বলা হয়, রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে এবং টানাহেঁচড়া করে। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব, রনি ও আল আমিন তাকে বাঁচাতে গেলে তাদেরও মারপিট করে আসামিরা। হিরো আলমের ওপর হামলার ঘটনায় পরদিন ১৮ জুলাই তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তবে হিরো আলম আজ নিজে বাদী হয়ে অরেকটি মামলার আবেদন করলেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই