ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ১৫:০১আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৫:০১

সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ভবিষ্যতে বাড়বে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব।

শামসুল হক টুকু বলেন, ‘এখন সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা বৃদ্ধি পাবে।’

ডেপুটি স্পিকার বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা কমিশন গঠন করেছিলেন, যাতে ছেলে-মেয়ে উভয়ই শিক্ষিত হয়ে ওঠে। কারণ বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ জাতি তৈরি করতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত নারীদের এগিয়ে নিতে কাজ করছেন। তাছাড়া শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে স্বাধীনতাবিরোধী চক্ররা যখন তৎপর হয়ে ওঠে, তখন সরকারের জন্য তা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এই চ্যালেঞ্জ শুধু সরকারকেই নয়, অভিভাবকদেরও তা মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে।’

সভায় আরও ছিলেন– হুইপ সানজিদা খানম, ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর গোয়েন লুইস, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের 
শিশু অধিকারে কাজ করবে পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস ও ইউনিসেফ
মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের প্রতি এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের