এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ মার্চ ২০২৪, ২৩:২৯আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২৩:২৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার (২৩ মার্চ)  ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার জেনেভাতে ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং' এ সভাপতিত্ব করেন।

সুইজারল্যান্ডের জেনেভাতে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির প্রথম দিন এ সভা অনুষ্ঠিত হয়।

 এ সময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়।

পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এ সময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের রিপোর্ট উত্থাপিত হয়। তখন আইপিইউ’র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন বক্তব্য রাখেন।

এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং

এ সভায় ৬ষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার অব দ্য পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নোমিনেশন দেওয়া হয়।

সভায় এজেন্ডাভিত্তিক সব সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত আলোচনার পর ফিলিস্তিনের গাজাতে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়।

এ সভায় আইপিইউর প্রেসিডেন্ট, আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাশিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররাসহ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক, আখতারুজ্জামান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন। 

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের