লুলা দা সিলভা ও শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি একই ধরনের: ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ২০:০১ আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:৩২

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশ্বিক অভিমত, নীতি ও অগ্রাধিকার, বিশেষ করে উন্নয়ন ও সামাজিক নায্যতার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি একই ধরনের। এর ফলে দুইদেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা।

সোমবার (৮ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রাজিল ও জি-২০ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

মাওরো ভিয়েরা বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেছি। সেখানে আমি আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডা ও সম্ভাব্য ক্ষেত্র যেমন কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, ক্রীড়া ও বাণিজ্য নিয়ে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।

জি-২০ জোটের এ বছরের সভাপতি হচ্ছে ব্রাজিল এবং তিনটি ক্ষেত্রে বাংলাদেশ ওই জোটের সঙ্গে কাজ করতে পারে। সেগুলো হচ্ছে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত ক্ষেত্র, নারী ক্ষমতায়ন এবং দারিদ্য ও ক্ষুধামুক্ত বিশ্ব তৈরীর জন্য গ্লোবাল এলায়েন্স, তিনি জানান।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে গোটা বিশ্বে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং ব্রাজিল বিশ্বাস করে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জি-২০ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে সুখবর পেলো বার্সেলোনা
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় ইতিহাস ও প্রকৃতির হাতছানি
প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় ইতিহাস ও প্রকৃতির হাতছানি
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ