সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ২০:১৯আপডেট : ১৪ মে ২০২৪, ২০:৫৭

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ক‌রেছেন। মঙ্গলবার (১৪ মে) বিকালে গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হা‌সের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যমকর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ুকর্মীরা ছি‌লেন।

ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, পরিবেশ ও জলবায়ু  বিষয়ক অ্যাক্টিভিস্ট সোহানুর রহমান ও মানবাধিকার কর্মী নুর খান লিটন। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএসএআইডির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোহানুর রহমান বৈঠক শেষে জানান, ডোনাল্ড লু’র সঙ্গে নাগরিক সমাজের আলোচনায় স্থান পেয়েছে জলবায়ু অভিযোজন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষার বার্তা দিয়েছেন তিনি। অ্যাক্টিভিজমের পাশাপাশি উপকূলীয় মানুষের সুরক্ষায় এগিয়ে আসতে তরুণদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এর আগে দুই দি‌নের সফ‌রে আজ দুপু‌রে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

আরও পড়ুন- 

দুই দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু

ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান