ঘূর্ণিঝড় রেমালের প্রস্তুতি পর্যবেক্ষণে আবহাওয়া অধিদফতরে দুর্যোগ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ০০:১৭আপডেট : ২৫ মে ২০২৪, ০০:২৬

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রস্তুতির সরজমিনে দেখতে আবহাওয়া অধিদফতর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী অধিদফতরের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি দেশের দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, পূর্বাভাস প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হবে। আবহাওয়া অধিদফতর পরিদর্শন শেষে তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যালয় পরিদর্শন করতে যান। সম্ভাব্য ঘূর্ণিঝড় প্রস্তুতি সরেজমিনে দেখেন তিনি। 

প্রতিমন্ত্রী কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সারা দেশে ছড়িয়ে থাকা সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

/এসআই/এমএএ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী