বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ১৮:০৩আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮:০৩

সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে থাকবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ওই পদে কর্মরত থাকাকালে বাংলাদেশের প্রধান বিচারপতির প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত বছরের ২৫ সেপ্টেম্বর অবসরে যান। এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষে ১৯৮১ সালের ২১ আগস্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
আবেগাপ্লুত হয়ে কাঁদলেন প্রধান বিচারপতি
বিচার বিভাগ আইন প্রয়োগে ব্যর্থ হলে রাষ্ট্র-নাগরিক ক্ষতিগ্রস্ত হয়: প্রধান বিচারপতি
বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের শনাক্ত করা উচিত: প্রধান বিচারপতি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি