প্রতিষ্ঠান থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ১৯:৪৭আপডেট : ০১ জুলাই ২০২৪, ২০:১৩

শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই আইনে শেখ হাসিনার নাম বাদ দিয়ে শুধু ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইন’ নাম দেওয়া হয়েছে।

আজ সোমবার (১ জুলাই) মন্ত্রিপরিষদের বৈঠকে এতে অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সচিব জানান, এই প্রস্তাবে প্রধানমন্ত্রী তার নাম বাদ দিতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, উনার নামে কোনও প্রতিষ্ঠান করা হবে না। উনি এই প্রতিষ্ঠানের নাম ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট)’ রাখার নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি মূলত তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সংক্রান্ত গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, প্রশিক্ষণকেন্দ্রিক হাইলেভেল টেকনোলজি বেইজড ইনস্টিটিউট হবে। মাদারীপুরের শিবচরে এই ইনস্টিটিউট করার উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। এটি এই ক্যাটাগরির প্রথম প্রতিষ্ঠান। এজন্য মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নামে প্রতিষ্ঠানটি করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেননি।

এসময় একজন সাংবাদিক জানতে চান প্রধানমন্ত্রীর নামে অন্য কোনও প্রতিষ্ঠান হবে কি? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনার নামে উনি আর কোনও প্রতিষ্ঠান করবেন না।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের