কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ২১:১৩আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২২:১৬

শুদ্ধাচার ও সুশাসন নিশ্চিত করাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বৈঠকে বসেছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিকালে সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভা শুরু হয়। দুই ঘণ্টা চলার পর সভা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। সভায় সব বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সভায় ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা যুগোপযোগী করে নীতিমালা তৈরি করা, ২০১২ সালের শুদ্ধাচার নীতিমালা সংশোধনসহ আপডেট করার বিষয়টি আলোচনা হয়েছে। সর্বশেষ সচিব সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে আজ। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে সচিবদের মনিটরিং বাড়ানোর নিদর্শনা দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে দেওয়া প্রধানমন্ত্রীর নিদর্শনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে।

সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্তর আলোচনা চলছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। এ বিষয়ে আজকের সচিব সভায় কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন মাহবুব হোসেন। যদিও সভাটি এ কারণেই খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য এটি বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত দ্বিতীয় সচিব সভা। ১১ জানুয়ারি সরকার গঠনের পর প্রথম সচিব সভাটি হয়েছিল ৫ ফেব্রুয়ারি। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তবে আজকের সভায় সভাপতিত্ব করেন ক্যাবিনেট সচিব মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই আজকের সভাটি অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন- ৫ বিষয় নিয়ে আজ সচিবদের সঙ্গে বসছেন মন্ত্রিপরিষদ সচিব

/এসআই/এফএস/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক