জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতে বিশেষ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৬:৫৬আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৬:৫৬

দেশে বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত্র নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে কোনও কোনও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি করপোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। এতে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা দ্রুত দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হলো।

ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়, যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত, সেসব ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার স্ব-বিবেচনায় উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। ওই কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

পৌরসভার ক্ষেত্রে বলা হয়েছে, অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত পৌরসভাগুলোর মেয়রদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) স্ব-বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। ওই কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিবন্ধকের দায়িত্ব পালন করবেন ওই কর্মকর্তারা।

সিটি করপোরেশনের ক্ষেত্রে বলা হয়, অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) স্ব-বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। ওই কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
হাসপাতালে জন্মনিবন্ধন ও পথশিশুদের জন্য শর্তযুক্ত ভাতা চালুর দাবি
ভেঙে পড়েছে নাগরিক সেবা, ভোগান্তি নগরবাসীর
জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি