পরিবেশ সচেতনতার উদাহরণ সৃষ্টি করলো ‘যমুনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৯:২৪আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২১:৩৪

প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্লাটিকের পানির বোতালের ব্যবহার বন্ধ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উদ্যোগে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনে তা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া এক পোস্টে এ তথ্য জানা গেছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকের টেবিলে পানির জগ ও গ্লাস বৃহস্পতিবার (২৯ আগস্ট) ছিল কেবিনেট মিটিং। এর পরপরই প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেছেন— ‘আমি যখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমার নতুন কাজে যোগ দিই, তখন সর্বত্র বোতলজাত পানি ছিল। প্রতিটি খাবার টেবিলে আধা লিটারের প্লাস্টিকের বোতল দেখা যেতো। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্লাস্টিকের বোতল ব্যবহার হচ্ছিল। কিন্তু আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভার টেবিলে পানির জগ এবং গ্লাস ছিল।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেস সচিবের দেওয়া পোস্টের স্ক্রিন শট

তিনি আরও লিখেছেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই উদ্যোগ নেন এবং মন্ত্রিসভার সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তা অনুমোদন দিয়েছেন এবং এখন যমুনাকে কার্যকরভাবে প্লাস্টিক বোতলমুক্ত অঞ্চল বলা যেতে পারে। প্রাথমিকভাবে, আমি ভেবেছিলাম, এটি সম্ভব নয়। কিন্তু প্রায় এক সপ্তাহ হলো আমরা এখানে প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করি না।’

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী