বাংলাদেশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার’ হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় তিনি এই মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অত্যন্ত মন্দ’ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় দূতাবাসের উপ-প্রধানের কাছে সোমবার প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশ অনুমোদন করে না এবং এই মন্তব্য নিয়ে তীব্র আপত্তি ও অত্যন্ত ব্যথিত হওয়ার বিষয়টি প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।

একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এ ধরনের আপত্তিজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত রাখার জন্য উপদেশ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্বপূর্ণ পদ থেকে এ ধরনের মন্তব্য দুই বন্ধুপ্রতিম দেশের একে অপরকে বোঝা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে খাটো করবে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিলেন অমিত শাহ

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের