যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি, তারা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৪:৩৫আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৭:০৩

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি, তারা ‘ক্রিমিনাল’ (অপরাধী) উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দু-একদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা খুব যে ভালো, সেটা বলা যাবে না। তবে আগের চেয়ে সন্তোষজনক। কী করে আরও ভালো করা যায়, সে চেষ্টা আমাদের থাকবে। 

পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতিরও উন্নতি হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে ইউপিডিএফসহ অন্যান্য সংগঠনের সঙ্গে বিরোধ আছে। দেশের বাইরে থেকে তারা অস্ত্র ও ট্রেনিং পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন দুর্গাপূজা অতীতের যেকোনও সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। এ জন্য যত ধরনের উদ্যোগ প্রয়োজন তা নেওয়া হবে। তবে পূজায় সরকারি ছুটি বাড়ানোর বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি বলে জানান তিনি।

চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার আরও কঠোর হবে। মাদকের গডফাদারদের ধরা হবে। তা না হলে মাদক নির্মূল হবে না।

/জেইউ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
বন্যায় মৃত্যু ৫৬: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
আট দফা যেকোনও সময় ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
আট দফা যেকোনও সময় ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ফেসবুকের ভ্রমণ পোস্ট দেখে গন্তব্য বাছাইয়ের আগে যা যাচাই করবেন
ফেসবুকের ভ্রমণ পোস্ট দেখে গন্তব্য বাছাইয়ের আগে যা যাচাই করবেন
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
এআইয়ের পর এবার এজিআই, গবেষণা গুগল ইনস্টিটিউট
এআইয়ের পর এবার এজিআই, গবেষণা গুগল ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড