সংস্কার কমিশনগুলো পূর্ণাঙ্গ হবে দুই-তিন দিনের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৪, ১৯:৫৯আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৯:৫৯

দুই থেকে তিন দিনের মধ্যে সংস্কার কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ছয়টি কমিশনের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কার্যাবলী নির্ধারণ করা হয়েছে। কমিশন প্রধানরা কাজও শুরু করেছেন। তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। যারা যারা কমিশনের মেম্বার হবেন, সেক্ষেত্রে তাদের সম্মতি লাগে। এখন তাদের সম্মতি নেওয়া হচ্ছে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হয়েছে; পুলিশ সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সফর রাজ হোসেন; বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হয়েছেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান; দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন ড. ইফতেখারুজ্জামান; জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আবদুল মুয়ীদ চৌধুরী; এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

আগামী শনিবার (৫ অক্টোবর)  থেকে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের সঙ্গে উপদেষ্টা পরিষদ আলোচনা শুরু করবে বলেও জানান প্রেস সচিব। কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার ওপর। পুরোটাই উপদেষ্টামণ্ডলী ডিসাইড করবে। আমি যতটুকু জেনেছি যে প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।

পার্বত্য অঞ্চলে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি না সিএইচটিতে (চট্টগ্রাম পার্বত্য অঞ্চল) অস্থিতিশীল পরিস্থিতি। বাঙালি একজন টিচারকে পিটিয়ে মারা হয়েছে। সে নিয়ে কিছু টেনশন হয়েছিল। আজ পরিস্থিতি অনেকটা বেটার। খাগড়াছড়িতে হয়েছে। বাকি সিএইচটি অনেক বড়। এখানে রাঙ্গামাটি জেলা আছে, বান্দরবান জেলা আছে।

/ইএইচএস/এফএস/  
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে