বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৪, ১৯:০০আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৯:০০

থাইল্যান্ড সরকার বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের থাইল্যান্ড ভ্রমণের জন্য ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের প্রথম দিকে এই সুবিধা পেতে পারেন বাংলাদেশি ভ্রমণকারীরা।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। এ সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসের মাধ্যমে শুরু করা হয়েছে।

কনস্যুলার শাখার মহাপরিচালক আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সুবিধা চালু করা হবে। গত এপ্রিলে ব্যাংককে স্বাক্ষরিত এ সংক্রান্ত চুক্তি আগামী ১৯ ডিসেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি গত ২০১৮ সাল থেকে কার্যকর রয়েছে।

কনস্যুলার শাখার মহাপরিচালক থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢাকা থেকে ভিসা নেওয়ার সময়  ডেসটিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিচর্যাকারীর ভিসাসহ এ ভিসা পাঁচ বছর মেয়াদী এবং প্রতি ভ্রমণ ছয় মাস মেয়াদী। এক্ষেত্রে থাই ইমিগ্রেশন কর্তৃক বাংলাদেশ দূতাবাস ব্যাংককের সুপারিশপত্র প্রয়োজন হবে না বলে মহাপরিচালক উল্লেখ করেন।

রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্ত উল্লেখ করেন যে, ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশে আবেদনকারীদের মধ্যে নকল বা মিথ্যা ডকুমেন্ট জমা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে তিনি আবেদনকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এবং যদি তারা কোনও এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন করেন সেক্ষেত্রে এজেন্ট সঠিক ডকুমেন্ট জমা দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন। তিনি আরও বলেন যে, এ ধরণের প্রবণতা বজায় থাকলে থাই কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আবেদনকারীদের কালো তালিকাভুক্ত করতে বাধ্য হবে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী