ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ নভেম্বর ২০২৪, ১৮:০৯আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২০:১২

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। শনিবার (২ নভেম্বর) তার মতিঝিলের কার্যালয়ে কমিশনের প্রধান অধ‍্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস‍্যরা দেখা করেন।

এ সময় কমিশনের অন্য সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব‍্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব‍্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা।

ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা

সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক মো. সাব্বির মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস‍্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।

প্রসঙ্গত, ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর: গয়েশ্বর 
ফের আলোচনায় ৭০ অনুচ্ছেদ
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল