বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে সহজে ব্যবসা করার বিষয়টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার চালাচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসকে একথা বলেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি’, তার সরকার দুর্নীতি দমন করেছে। রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকে সহজ করেছে এবং শ্রম আইন সম্পর্কিত আইএলও কনভেনশন অনুমোদনের দিকে এগিয়ে গেছে।

রাষ্ট্রদূত উইকস এসময় বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে। উইকস বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই পরিবর্তনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লব, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ এবং গণবিদ্রোহে নারীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

এসময় অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘বিপ্লবের মূল শব্দ ছিল সংস্কার। দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।’

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি