বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:২৯

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত বলে জানিয়েছে ওই দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি।

সফররত ভারতের পররাষ্ট্র সচিব সোমবার (৯ ডিসেম্বর) বিকালে সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন, ‘আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে এই পারস্পরিক উপকারী সম্পর্ক অব্যাহত না থাকার কোনও কারণ নেই। সেই লক্ষ্যে আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের ইচ্ছাকে তুলে ধরেছি।’

এর আগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তিনি বৈঠক করেন। তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায়। আমরা অতীতে সবসময় দেখেছি এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখি, যা কেন্দ্রীয় অনুপ্রেরণামূলক শক্তি হিসেবে সব মানুষের উপকার করে।’

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তিতে হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে এসব বিষয়ে সামগ্রিক গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করি এবং আমরা এই সম্পর্ককে ইতিবাচক, দূরদর্শী ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি বলে তিনি জানান।

সোমবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের (এফওসি) আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সকালে ঢাকা আসেন। বিকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ হয়।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণ: স্পিকার
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার 
অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না: ভারতীয় হাইকমিশনার 
সর্বশেষ খবর
সারের জন্য কৃষকের শোরগোল, সড়ক অবরোধের চেষ্টা
সারের জন্য কৃষকের শোরগোল, সড়ক অবরোধের চেষ্টা
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
সাংবাদিক ফারজানা রুপার শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেছে
সাংবাদিক ফারজানা রুপার শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেছে
‘তারেক রহমান প্রতিকূল পথ পেরিয়েই বিএনপিকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন’
‘তারেক রহমান প্রতিকূল পথ পেরিয়েই বিএনপিকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন’
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা