‘দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:১১

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে খাদ্য উপদেষ্টার অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি মি. ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় তিনি এ কথা বলেন।

জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে জানানো হয়।

খাদ্য উপদেষ্টা দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে জানান। তিনি জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে আরও ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

 /এসআই/আরকে/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের