সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৪ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:২২

সরকারি সব কর্মচারীই মহার্ঘ ভাতা পাবেন। সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা-কমর্চারীরাও পাবেন এই সুবিধা।

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তিনি জানান, পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন। তবে এর দুটি ধাপ হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে।

সংবাদ ব্রিফিংয়ে সচিব জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের জন্য একটি সুখবর দিতে চাই, যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করবো।

মোখলেস উর রহমান বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান, সে ব্যাপারে সরকার একমত। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কীভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, দফতর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লাখের বেশি  কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রবের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয়, তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়বে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
এক জেলায় নতুন ডিসি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা