যত্রতত্র স্টেশন নির্মাণ করে অর্থ অপচয় করা হয়েছে: রেলপথ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৭

রেলওয়ে খাতে অপরিকল্পিত উদ্যোগে রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে ঢাকা- খুলনা রুটে নতুন ট্রেন উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ‘অপব্যয়, যত্রতত্র স্টেশন নির্মাণ করা হয়েছে, যত্রতত্র রেললাইন বিস্তার করা হয়েছে। কিন্তু লোকমোটিভ আছে কিনা, কোচ আছে কিনা, জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা আছে কিনা দেখা হয়নি।’

সাধারণ যাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘সবাই আশা করেন রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান দ্রুত সময়ের মধ্যে পৌঁছবেন। এটা সম্ভব না, যতবেশি স্টপেজ হবে ততই যাতায়াতের সময় বাড়বে। এখন এমন একটা ধারণা হয়েছে প্রত্যেক জায়গায় স্টেশন হতে হবে। প্রত্যেক জায়গায় ট্রেন থামবে। আমরা আশা করবো, এটা চিন্তা করবেন না।’

তিনি বলেন, ‘যেখানে যাত্রী বেশি পাওয়া যাবে, রাজস্ব আসবে, সেখানে রেল থামবে। একটা বিষয় মনে রাখবেন, রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেলকে তার আয় দিয়ে ব্যয় মেটাতে হবে। এমনিতে সরকারকে বিভিন্ন খাতে ভর্তুকি দিতে হয়।’

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের