ফুটপাতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১০

ফুটপাতে চাঁদাবাজিকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজার এলাকার বসুন্ধরা সিটির সামনের ফুটপাতের দোকানিদের ওপর হামলা ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় পেট্রোল বোমার আগুনে বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে যায়। 

বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বসুন্ধরা সিটি মার্কেটের পূর্ব পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফুটপাত দোকানিরা জানান, শীর্ষ সন্ত্রাসী দিলীপ দাদার নাম বলে চাঁদা দাবি করে ১৫-২০ জন অস্ত্রধারী। তাদের হাতে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। ওইসব অস্ত্র দিয়ে দোকানিদের এলোপাতাড়ি আঘাত করে ও পেট্রোল বোমা নিক্ষেপ করে চলে যায় তারা। যাওয়ার সময় চাঁদা না দিলে কেউ দোকান করতে পারবে না বলে হুমকিও দিয়ে যায় তারা।  ফুটপাতে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি বলেন, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের লোকজন দোকানপাটে হামলা করেছে। তবে কে বা কারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, সেটা এখনও জানা যায়নি। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আহাদ মিয়া বলেন, সপ্তাহখানেক আগে কয়েকজন লোক এসে আমাদের ফুটপাতের সব দোকানদারের মোবাইল নাম্বার নিয়ে গেছে। দাদা নামে তাদের একটা মোবাইল নাম্বার দিয়ে গেছে। তারা বলেছিল আমাদের কাছ থেকে কেউ চাঁদা নেয় কিনা। আমরা বলছি কেউ চাঁদা নেয় না। তার দুইদিন পর তারা আমাদের একজনকে ফোন দিয়া বলছে, তাদের কথা ছাড়া কেউ দোকান করতে পারবে না।

তিনি আরও বলেন,  আজকে রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেলে করে ১৫-২০ জন এসে পেট্রোল বোমা দিয়ে কয়েকটা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের হাতে দেশীয় অস্ত্র, চাপাতি, রামদা ও পিস্তল ছিল। একজন একটি ফাঁকা গুলিও করেছে। তারা এসেই আমাদের কয়েকজন দোকানির ওপর হামলা চালিয়েছে। পরে আমরা সরে গেলে তারা তিনটা পেট্রোল বোমা নিক্ষেপ করে চলে যায়। এসময় তারা বলছে, তাদের চাঁদা না দিলে কাউকে দোকান করতে দেওয়া হবে না। এই ফুটপাত দিলীপ দাদা নিয়ন্ত্রণ করবে।

/এবি/এস/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে