চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫

বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ সহযোগিতা চান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়।

ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ফিলিপাইনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ।

রাষ্ট্রপতি ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার উদ্ধারে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, বাকি ৬৬ মিলিয়ন ডলার দ্রুত দেশে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার নির্বাচিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, ওষুধ, মাঝারি আকারের সমুদ্রগামী জাহাজসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত স্বদেশ প্রত্যাবাসনে ফিলিপাইনের সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত বলেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে কাজ করবেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক তৎপরতা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান