‘নির্দিষ্ট সময়ে ড্রাইভিং লাইসেন্স রিনিউ না করলে বাতিল হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৫, ১৭:২৫ আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:২৬

সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট রিনিউ না করলে তা বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিআরটিএ ভবন পরিদর্শন ও কনফারেন্স রুমে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট রিনিউ করার ক্ষেত্রে আগে থেকে বিআরটিএ মেসেজ দেবে। তখন সেখানে জানিয়ে দেওয়া হবে কত সময়ের মধ্যে লাইসেন্স ও ফিটনেস রিনিউ করতে হবে। যদি ওই সময়ের মধ্যে লাইসেন্স রিনিউ না করা হয়, তাহলে সেটি বাতিল হয়ে যাবে।’

তিনি বলেন, ‘বিআরটিএ এর কর্মকর্তাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে, গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকার জন্য যদি দুর্ঘটনা ঘটে, তাহলে বিআরটিএ এর সংশ্লিষ্ট কমকর্তাকে সরাসরি দায়ী করা হবে। এসব মৃত্যুর দায়িত্ব তাদের ওপর আসবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সড়ক উপদেষ্টা বলেন, ‘সড়ক দুর্ঘটনা কমাতে এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেসের বিষয়ে কী কী করতে হবে, কে করবে, কীভাবে করবে, কত দিনের মধ্যে করবে, সেটি করতে কী কী প্রয়োজন হবে সেটার একটি মেট্রিক্স আমরা দাঁড় করিয়েছি। সেটা আমরা মনিটরিং করবো।’

এ সময় আটকে থাকা সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স আগামী মার্চের মধ্যে দিয়ে দেওয়া হবে বলেও জানান সড়ক উপদেষ্টা।

ফাওজুল কবির খান আরও বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস ইস্যু করার প্রক্রিয়া অনেক জটিল। তাই এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা সহজ এবং কার্যকরী করা হবে। এর জন্য আমরা প্রথমেই চালকদের প্রশিক্ষণের ওপর জোর দিয়েছি। আমরা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো।’

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
পাথরের বদলে ইট-বালু দিয়ে ১২ কোটি টাকায় মহাসড়ক সংস্কার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘অল্প অল্প কিনে কোনোমতে জীবিন চালাচ্ছি’
সবজির বাজারে আগুন ‘অল্প অল্প কিনে কোনোমতে জীবিন চালাচ্ছি’
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
শীতের স্টকহোমে মোমের আলোয় স্পা, সনাস্নান আর বরফশীতল জলে ডুব
শীতের স্টকহোমে মোমের আলোয় স্পা, সনাস্নান আর বরফশীতল জলে ডুব
ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ক্ষমতায় এসেই জলাশয় দখলমুক্ত করেছে বিএনপি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক