ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ১৪:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:০৯

মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভবনের সামনে বুধবার (১৫ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সরকার এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানিয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।  

প্রেস উইং জানায়, এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। একইসঙ্গে বিচারের আওতায় আনা হবে সব দুর্বৃত্তকে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনও স্থান নেই। সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কেউ যদি সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি