আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে জ্বালানি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে সরকার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব   মো. জসীম উদ্দিন এবং আলজেরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লুসেন ম্যাগরামানে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়,  বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সবকিছু পর্যালোচনা করে। তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের ওপর সন্তুষ্টি প্রকাশ করে। গত তিন বছরে দুই দেশের মধ্যে ৬ থেকে ২২টি সমঝোতা স্মারক সই করা হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বেড়েছে।

রাষ্ট্রদূত জসীম উদ্দিন জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য উভয় দেশে গঠিত জ্বালানি বিষয়ক ওয়ার্কিং গ্রুপের অবিলম্বে কাজ শুরু করার ওপরে জোর দেন।

রাষ্ট্রদূত জসিম পরে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষই বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসা নিয়ে যা জানালো ইরান
ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র
যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা
সর্বশেষ খবর
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু