দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা ছিলেন তারা বলেছেন বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। অর্থনীতির সূচক যেগুলো আছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে—ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রেস সচিব সভার বিষয়বস্তু তুলে ধরেন।

অর্থ উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানিয়েছেন, ম্যাক্রো-ইকোনমি স্থিতিশীলতা বাংলাদেশে ফিরে এসেছে। তার মানে আমরা বলতে পারি, ম্যাক্রো-ইকোনমিক্যালি আমরা একটি স্থিতিশীল জায়গায় এসেছি। আমাদের রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার, যা এখন সাড়ে ৩ মাসের আমদানি খরচ পূরণ করতে পারবে। রিজার্ভের অবস্থা সামনে আরও ভালো হবে।

প্রেস সচিব বলেন, ‘গত পাঁচ মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের মতো। আমদানির প্রবৃদ্ধিও হয়েছে। নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। মূল্যস্ফীতি এক সময় ১২ শতাংশ পর্যন্ত উঠে গিয়েছিল, পয়েন্ট টু পয়েন্ট হিসাবে সেটি আবার ৯ শতাংশে এসেছে। সুদের হার উচ্চ করা হয়েছিল, বিশ্বে এটাই স্বীকৃতি পদ্ধতি যে সুদের হারকে উচ্চ করে মূল্যস্ফীতি কমানো। আমরা দেখেছি এটি কাজ করছে, কাজ করার কারণে মূল্যস্ফীতি কমে এসেছে। আমাদের দৃঢ় বিশ্বাস—জুলাইয়ের মধ্যে এটা সাড়ে ৭ শতাংশের মধ্যে আসবে। আর খাদ্য পরিস্থিতির সরবরাহের বিষয়ে বলতে পারি, রোজার মাসে কোনও ধরনের মূল্যস্ফীতির চাপ আমরা আশা করছি হবে না।’     

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর, সময় পাচ্ছে আরও তিন বছর!
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের