গুম ও আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুম ও আয়নাঘরের সংস্কৃতি শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল। শেখ মুজিব যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, সেটিই বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিরোধীদের দমন করেছিলেন, শেখ হাসিনাও সেই একই পথ অনুসরণ করেছেন। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডা লালন-পালন করেছেন তিনি।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাহফুজ আলম বলেন, ‘যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে, সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।’

দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা বলেন, ‘মানুষের প্রত্যাশা ছিল একটি নতুন ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থার, যা আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি। তবে সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়। শুধু নির্বাচন ও সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না। নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
সর্বশেষ খবর
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার