প্রয়োজনে র‌্যাব পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)  নাম ও পোশাক পরিবর্তনের ব্যাপারে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। প্রয়োজনে র‌্যাবকে নতুন করে গঠন করা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সপ্তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কিশোর গ্যাংয়ের উৎপাত ও ছিনতাই আগের থেকে অনেক কমেছে। তারপরও এখনও সহনীয় পর্যায়ে আসেনি।’

তিনি বলেন, ‘রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতদের সঙ্গে-সঙ্গেই আইনের আওতায় এনে গ্রেফতার করা হয়েছে।’

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিভিন্ন দাবি-দাওয়া শুনতে শুনতে তাদের মূল যে কাজ, সেটা না করে অন্য কাজে সম্পৃক্ত হতে হচ্ছে। এর ফলে তাদের শক্তি অন্যদিকে ক্ষয় হচ্ছে।’

দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের নির্দিষ্ট জায়গায় অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘রাস্তা-ঘাট বন্ধ করে জনগণের ভোগান্তি কেউ চায় না।’

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি