স্বাস্থ্য খাত সংস্কারসহ পাঁচ কমিশনের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩

স্বাস্থ্য খাত সংস্কারসহ পাঁচ কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব কমিশনের সময় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অন্য চার কমিশন হলো, গণমাধ্যম, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। গত বছরের ১৮ নভেম্বর এসব কমিশন গঠন করা হয়েছিল।

সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে দেওয়া প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, ‘সরকার ১৮ নভেম্বর জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় প্রদান করলো।’

এর আগে গঠিত আরও ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

এই ছয় কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছে। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন।

এছাড়া অপর এক প্রজ্ঞাপনে শ্রম সংস্কার কমিশনে আরও দুজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তার হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি মো. রাজেকুজ্জামান রতন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের