ইউএসএআইডি’র ২৯ মিলিয়ন ডলারের বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন যে, বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার ভুয়া সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি। কিন্তু এ বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২৯ মিলিয়ন ডলার নিয়ে আমাকে যদি কিছু জিজ্ঞাসা না করেন, তাহলে ভালো। আপনারা এ বিষয়ে খুব বেশি তথ্য জানেন না। আমি তার চেয়েও কম জানি। কারণ আমার কাছে কোনও স্পষ্ট তথ্য নেই যে, কাকে টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে।’

তিনি বলেন, ‘আমাদের এনজিও বিষয়ক ব্যুরো বলেছে, এ ধরনের কোনও এন্ট্রি তাদের নেই। আমি একটি সংস্থার সঙ্গে অনারারি ডিরেক্টর হিসেবে অনেকদিন জড়িত ছিলাম। কিছু বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে টাকাপয়সা পাঠাতো। আমরা এখানে ১৫টি ডায়ালাইসিস সেন্টার চালাতাম। সে সময়ে আমি দেখেছি, এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়া কোনও অর্থ ছাড় করা সম্ভব নয়।’

 উপদেষ্টা বলেন, ‘কাজেই এই ২৯ মিলিয়ন ডলারের বিষয়ে এনজিও ব্যুরো বলছে— এমন কোনও এন্ট্রি তারা দেখতে পায়নি। কাজেই আপাতত তাদের কথা মেনে নিতে হবে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের