শিক্ষা সফর থেকে ফেরার পথে অসুস্থ ৭ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৩

ইনস্টিটিউট অফ সায়েন্স ইনফরমেশন এন্ড টেকনোলজি (আইএসআইটি) কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরে নারায়ণঞ্জের সোনারগাঁও গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে যায় শিক্ষার্থীরা। পরে চিকিৎসার জন্য অসুস্থ ৭ শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

শিক্ষার্থীরা হলেন-সাদিয়া আক্তার পাপড়ি (১৮), সাব্বির রহমান (১৯), মনিকা (১৭), নুসরাত জাহান (১৭), শিমুল (১৮), সামিয়া ইসলাম (১৮) ও রাবেয়া আক্তার (১৭)।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা এক শিক্ষার্থী সোয়াদ ইসলাম জানান, আজ বুধবার তারা শেওড়াপাড়া তাদের প্রতিষ্ঠান থেকে সকালে সোনারগাঁওয়ে শিক্ষা সফর গিয়েছিলেন। অভিভাবক ও শিক্ষার্থীসহ অন্তত আড়াইশো জন ছিলেন। সেখান থেকে বিকালে ফেরার পথে গুলিস্তান হানিফ ফ্লাইওভার এর উপরে থাকাকালীন অবস্থায় গাড়ির মধ্যে অনেকেই চিল্লাপাল্লা করছিল।

ওই সময় হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে বমি করতে থাকে, তাকে দেখে আরও ৩-৪ জন অসুস্থ হয়ে পড়ে। পর্যায়ক্রমে মোট ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, একজনের অসুস্থ অবস্থা দেখে তাদের মধ্যে আতঙ্ক থেকে এমন হতে পারে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসুস্থ ৭ শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

/এআইবি/কেএইচ/এস/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে