দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও পূর্বাভাসমূলক পদক্ষেপ নিয়ে জাতীয় সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪

দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও পূর্বাভাসমূলক পদক্ষেপ নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল আমারিতে স্টার্ট নেটওয়ার্ক এই জাতীয় সম্মেলনের আয়োজন করে। এতে দাতা সংস্থা, জাতিসংঘ, গবেষক ও এনজিও প্রতিনিধিরা এতে অংশ নেন। সম্মেলনে আলোচকরা দুর্যোগ প্রস্তুতি ও অর্থায়ন নিয়ে বক্তব্য  রাখেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদুল হক বলেন, আমাদের পূর্বাভাস ব্যবস্থা ও যোগাযোগে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঘূর্ণিঝড় ব্যবস্থাপনায় কার্যকর প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়া জীবন বাঁচাতে সহায়ক।

মার্গারেট এ. কারগিল ফিলানথ্রপিসের প্রোগ্রাম পরিচালক মার্ক লিন্ডবার্গ বলেন, দাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থার মধ্যে আস্থা গড়ে তোলা জরুরি, যা দুর্যোগ-আক্রান্ত জনগোষ্ঠীর সহায়তার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

সম্মেলনে স্টার্ট বাংলাদেশের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়, যেখানে ঘূর্ণিঝড় রেমালের সময় প্রতিরক্ষামূলক বাঁধ মেরামতের ফলে ৫.৮৬ মিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ রক্ষা পাওয়ার তথ্য উঠে আসে।

স্টার্ট ফান্ড "ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান লিস্ট" উদ্যোগ তুলে ধরে, যা ১৩টি জেলার ১,২৯,১১৭টি ঝুঁকিপূর্ণ পরিবারের তথ্য সংরক্ষণ করে।

স্টার্ট ফান্ড বাংলাদেশ ৪৫টি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর একটি নেটওয়ার্ক, যা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত অর্থায়ন প্রদান করে।

/এএজে/এস/
সম্পর্কিত
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী