মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১৯:০২আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৯:৩৪

দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্স হয়েছে, সেসব মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবকিছুরই গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স যাই হোক না কেন, সব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে দায়ীদের ধর্মীয় বা অন্য কোনও পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

থানায় গিয়ে মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। যত জটিলতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সব ঘটনায় এখন থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

/জেইউ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী