ফেরত নেওয়ার জন্য পৌনে দুই লাখ রোহিঙ্গা চিহ্নিত করেছে মিয়ানমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৫, ১৮:২৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৯:২১

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চিহ্নিত করার কাজ শেষ করেছে মিয়ানমার। এটি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম তালিকা। ২০১৮-২০ সালের মধ্যে এসব রোহিঙ্গার ছয় ধাপে তালিকা হস্তান্তর করেছিল বাংলাদেশ। প্রথম ধাপে এদেরকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও পরিচয় যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।  

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের কাছে এসব তথ্য জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, এটিই এ ধরনের প্রথম নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ। 

মূল তালিকায় থাকা বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুত করা হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। 

সাক্ষাৎকালে হাই রিপ্রেজেনটেটিভ মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ দুর্যোগপীড়িত জনগণের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম