ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, রাতেই বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ২২:০৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২২:২৯

বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রফতানিতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। এ পরিপ্রেক্ষিতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বৈঠকে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর কাওরান বাজারে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। এছাড়া ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এক আদেশ জারি করে বাংলাদেশকে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছিল। এই সুবিধার আওতায় স্থল, নৌ বা আকাশপথে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন করা যেতো।

কিন্তু মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সিবিআইসি হঠাৎ করে ওই আদেশ বাতিল করে। ফলে এখন থেকে বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে যেতে পারবে না। এমনকি বর্তমানে যেসব পণ্যবোঝাই যানবাহন ভারতের ভেতরে অবস্থান করছে, সেগুলোকে দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাংলাদেশের রফতানি বাণিজ্যের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। আজকের বৈঠকে এর সম্ভাব্য পরিণতি ও করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম