প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ২২:১৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২২:২৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেন সাস্টেইনেবল দেশ গড়ি, প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন করি। সবার কথা শুনে আমাদের দর্শন ঠিক করতে হবে। জাতি হিসেবে যদি আমরা সঠিক দর্শন গ্রহণ করি, তাহলে পরিবেশগত টেকসই উন্নয়ন কোনও দূরের বিষয় থাকবে না।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ইন্টারসেকশন অব গভর্ন্যান্স, এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট’ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের কর্তব্য পরবর্তী প্রজন্মের কথা ভাবা, তাদের কথা শোনা এবং তাদের জন্য কাজ করা। যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি তাহলে গভর্ন্যান্সও ঠিক হয়ে আসবে। সাসটেইনেবিলিটি হবে বাস্তবতা।

তিনি আরও বলেন, আমরা এক ধরনের সমাজব্যবস্থা থেকে নতুন বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। আমরা নতুন প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি। তাদের জন্য নির্মল বাতাস রেখে যেতে হবে। আমাদের সাসটেইনেবল কনজাম্পশন প্যাটার্ন গড়ে তুলতে হবে। আগে ভাবতে হবে আমরা কী চাই।

তরুণদের ভূমিকা নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, তরুণরা আজ অনেক বড় ফ্যাক্টর। আমরা অনেক অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি, কিন্তু তারা ভয়কে জয় করতে পেরেছে। তরুণদের জন্য সুন্দর এক বাংলাদেশ গড়তে হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ফারাহ কবিরসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের