পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ২০:৩০আপডেট : ১৭ জুন ২০২৫, ২০:৩০

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়— সাক্ষাৎকালে লুইস বাংলাদেশে জাতিসংঘের চলমান উদ্যোগ সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন, এরমধ্যে রয়েছে— স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন, জলবায়ু অর্থায়ন, ওয়ান হেলথ প্রোগ্রাম, নির্বাচনি সহায়তা ইত্যাদি।

লুইস রোহিঙ্গাদের সহায়তার জন্য ক্রমবর্ধমান তহবিল ঘাটতির বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ঘাটতি কমাতে ব্যয় সর্বোত্তম করার এবং সম্পদ একত্রিত করার জন্য জাতিসংঘের চলমান প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব বাংলাদেশে জাতিসংঘের অব্যাহত সমর্থন এবং সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নয়ন সহায়তা এবং মানবিক প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
ইউনিসেফের দফতরে বৈঠকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান