আহত শিক্ষার্থীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুলাই ২০২৫, ১৭:২৮আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭:৫৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যত ধরনের প্রস্তুতি দরকার, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারপরও প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনে আহত শিক্ষার্থীদের বিদেশে নিয়ে যাওয়া হবে। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনও ঘাটতি থাকবে না। কিন্তু কোনও কিছুর বিনিময়ে আমরা যা কিছু আজ হারিয়েছি, সেই শোক পূরণ করার মতো না।

সোমবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, আজ আমাদের ইতিহাসে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন। এত বড় বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটেনি। উত্তরায় মাইলস্টোন স্কুলে যে বিয়োগান্ত ঘটনা ঘটেছে; এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের সরকার, বাংলাদেশের মানুষ, চিকিৎসক সমাজ সবাই শোকাহত। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফোন করে আহতদের খোঁজ নিচ্ছেন। যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের সবার পাশে আমরা দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সব ব্যবস্থা নেবো। এই ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখবো।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
সর্বশেষ খবর
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে