নতুন সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার খবর সঠিক নয়: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনও গাড়ি কেনা হচ্ছে না। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য ৩০০টির মতো গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা আপনারা কোথায় দেখেছেন জানি না। আমাকে কোট করেছে, আমি নাকি অনুমোদন করেছি। প্রশ্নই আসে না, কোনও (মন্ত্রীর) গাড়ি কেনার জন্য আমরা এসব করিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তারা মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব দিয়েছিল। আমি তো সেই প্রস্তাব বন্ধ করে দিয়েছি। বলেছি, এ গাড়ি কেনা হবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা করেছিল—অনেক গাড়ি নষ্ট-টষ্ট হয়েছে, সেটা যাতে নতুন করে কেনা হয়। সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, জনপ্রশাসন থেকে প্রস্তাব এসেছিল—ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য বেশ কতগুলো গাড়ির দরকার। নির্বাচনের সময় ভাঙা গাড়ি নিয়ে দুই মাইল যাওয়ার পর গাড়ি নষ্ট হয়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেই প্রস্তাবটি আমরা গ্রহণ করেছি।

তিনি বলেন, এই তিনশত গাড়ির মধ্যে ইউটিলিটি কার এবং মাইক্রোবাস থাকবে। গাড়িগুলো ইউএনও, এসিল্যান্ডরা পাবেন, কিছু ডিসিরাও পাবেন। মোটামুটি আমরা সাশ্রয়ীভাবেই করছি।

অর্থ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে কিন্তু এমপিদের (সাবেক) অনেক গাড়ি জব্দ করা হয়েছে। বেশ দামি গাড়ি, এক-একটা চার থেকে ছয় কোটি টাকা। নিলাম করতে গেছে এনবিআর, এক-একটার দাম উঠেছে ১০ লাখ টাকা। আপনারা তো খুব বুদ্ধিমান লোক, ইচ্ছা করে পাঁচ কোটি টাকার গাড়ি ১০ লাখ টাকা বলছে।

তিনি বলেন, আমি এনবিআরকে বলেছি, এগুলো বিক্রি করার কোনও দরকার নেই। এগুলো আমরা পরিবহন পুলে দিয়ে দেবো। এ রকম মোট ৩০ থেকে ৪০টি গাড়ি আছে। খুবই ভালো গাড়ি।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঘোষণায় মোটর পার্টস, চালান খুলতেই বেরিয়ে এলো ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি
পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি