প্রশাসন নিয়ে আশাবাদী মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ১৮:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:০৫

বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব— আশাবাদ ব্যক্ত করে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেছেন, কোথাও বিচ্যুতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন শেখ আব্দুর রশিদ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি তো এখনও আশাবাদী, এই প্রশাসন নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যাবে, ইনশাআল্লাহ্। এ ক্ষেত্রে আমি আশাবাদী।

তিনি বলেন, অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়।

তিনি আরও বলেন, আমরা যদি কোনও বিচ্যুতি দেখতে পাই, তাহলে সেভাবে ব্যবস্থা নেবো। ঢালাওভাবে তো কিছু নয়। আমরা সাধারণভাবে মনে করছি— তারা (মাঠ প্রশাসন) প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনও অভিযোগ পাওয়া যায় অবশ্যই সেটা তাৎক্ষণিকভাবে বিবেচনা করবো।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রশাসনের কাজ স্ট্যাটিক কোনও বিষয় না যে, অঙ্ক করে হয়। এক একটা অবস্থা তৈরি হয়, এক একটা ঘটনা থাকে, সেই ঘটনা অনুযায়ী তারা কাজ করে। মাঠপর্যায়ে প্রশাসনের জেলা প্রশাসক যারা আছেন, তারা তো রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। রিটার্নিং অফিসারের প্রথম দিকের যে কাজ থাকে— তার মধ্যে একটা মনোনয়নপত্র গ্রহণ এবং সেটা বাছাই করা। সেই কাজটা হয়ে গেছে। কোনও কোনও ক্যান্ডিডেট বা তাদের পক্ষ, অথবা অন্য পক্ষ কেউ কেউ ক্ষুব্ধ আছেন। আইন অনুযায়ী সেটার ব্যবস্থা হচ্ছে। আপিলের প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। এরপর নির্বাচন কমিশন সেগুলো বিবেচনা করবে, আপিল নিষ্পত্তি করবে।

তিনি বলেন, প্রশাসনে আমরা রদবদলের কথা তো বলতে বলছি না। তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন। তখন আমরা সেটা বিবেচনা করবো, সেভাবে ব্যবস্থা নেবো।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা