ভোটে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে মাঠে থাকবে রেড ক্রিসেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩১

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের সময় জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা দল মাঠে কাজ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংস ও জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজনে নিরাপদে হাসপাতালে প্রেরণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর প্রাথমিক চিকিৎসা দলসমূহকে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর প্রাথমিক চিকিৎসা দলসমূহকে বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/এএজে/এম/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট