শ্রমিকদের বড় অংশ এখনও অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ১৫:২৪আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৫:২৪

দেশের সকল শ্রম খাতকে ধীরে ধীরে আনুষ্ঠানিক বা ‘ফরমাল’ কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, তৈরি পোশাক (আরএমজি) খাতের একটি অংশ আনুষ্ঠানিক হলেও সামগ্রিক শ্রমশক্তির বড় অংশ এখনো অনানুষ্ঠানিক খাতে রয়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স এবং শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হলে সব খাতকে নিয়মতান্ত্রিক কাঠামোর আওতায় আনা জরুরি। 

একই সঙ্গে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের জন্য সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম এবং আরএমজি বিষয়ক টিসিসির ২২তম সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা মূল্যের সহায়তা নিশ্চিত করা হবে। মন্ত্রী বলেন, “সরাসরি রেশন ব্যবস্থা না হলেও এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে রেশনের উদ্দেশ্য অনেকটাই পূরণ হবে এবং নিম্নআয়ের মানুষের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।” 

টিসিসি মিটিং নিয়মিত আয়োজনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শিল্প ও শ্রম খাতের সমস্যা সমাধানে মালিক-শ্রমিক নিয়মিত মতবিনিময় অপরিহার্য। আলোচনার সময় তর্ক-বিতর্ক হতে পারে, তবে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। পারস্পরিক সংলাপের মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব। 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ এবং ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও একমত হন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
চা রফতানি কমে বাড়ছে আমদানি, সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি
সংসদে নিত্যপণের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত