ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি দেখতে চান না শিক্ষার্থীরা, সংসদে হুইপ বকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৯:৩৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৪

শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে আর কোনও গুপ্ত রাজনীতি দেখতে চান না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২২তম দিন সোমবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

হুইপ বলেন, “ক্যাম্পাসগুলোতে আবারও আশনি সংকেত। এভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করা পাঁয়তারা শুরু হয় সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না। ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ছাত্র-ছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন। তারা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক। তারা চায়, ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনও গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না। তারা চায়, প্রকাশ্যে সব কিছুই হবে, উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে।”

রকিবুল ইসলাম বকুল বলেন, “যদি রাজনীতির কোনও আলোচনা করতে হয় সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে। আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কী টাইপের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে। আমরা চাই, ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি সেটি আমরা আর নষ্ট করতে চাই না। আমরা চাই, মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক, দেশের নেতৃত্ব গড়ে উঠুক।”

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
সর্বশেষ খবর
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ