‘১১ জুন বাজেট পেশ, সম্পূরক বাজেট ১৫ জুন’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুন ২০২৬, ০০:১৫আপডেট : ০৭ জুন ২০২৬, ০০:১৫

২০২৬-২৭ অর্থবছরের বাজেট আগামী ১১ জুন পেশ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, “সম্পূরক বাজেট পাস করা হবে ১৫ জুন। আর বাজেট আলোচনা শুরু হবে ১৬ জুন থেকে।”  

শনিবার (৬ জুন) সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। 

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাগত বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

চিফ হুইপ বলেন, “৩০ জুনের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের নিয়ম অনুযায়ী গেজেট হতে হবে রাত ১২টার আগে।”  

তিনি জানান, এই সরকারের যাত্রা শুরু ৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে। কিন্তু এই সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি স্বাভাবিক অবস্থা আছে। চুরি-দুর্নীতি বন্ধ করা নিয়ে সভায় আলোচনা হয়েছে। মানুষের কাজকর্ম নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের চেষ্টা করছে বলেও তিনি জানান।  

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি এবং ১২০ দিনের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

নুরুল ইসলাম মনি বলেন, “কর্মমুখী শিক্ষা কারিকুলাম চালু ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিড-ডে মিল চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অপরদিকে সভায় হাম ও ডেঙ্গু নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যক্রম গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এক হাজার শয্যার হাসপাতাল নিয়ে চীনের সঙ্গে পাঁচটি চুক্তি হয়েছে। এর মধ্যে কমপক্ষে একটি হাসপাতাল হবে শুধু নারী ও শিশুদের জন্য।”  

সংবিধান সংশোধন কমিটি 

চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনে একটি কমিটি করার চেষ্টা করছে জাতীয় সংসদ। তার মতে, “যুগোপযোগী ও মানুষের চাহিদা পূরণে সংবিধান সংশোধন করা হয়। দেশের স্বার্থে সংবিধান সংশোধন ছাড়া কোনও পথ নেই।” সেকারণেই বিরোধী দল কমিটিতে নাম দেবে বলে তার বিশ্বাস। 

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গ 

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, “সংসদীয় পদ্ধতির সরকারে মন্ত্রী নানা কারণে পদত্যাগ করতে পারেন। তবে তিনি পদত্যাগপত্রে স্বাস্থ্যগত কারণ দেখিয়েছেন। এর বাইরে কিছু বলা সম্ভব নয়।”  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ